ঢাকাSunday , 1 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ

রাণীনগরে জাতীয় যুব দিবস পালিত

Mahamudul Hasan Babu
November 1, 2026 10:59 am
Link Copied!

মনোরঞ্জন চন্দ্র  রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: “দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগর উপজেলায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর র‌্যালি, আলোচনা সভা ও ঋণের চেক বিতরণসহ নানা আয়োজন করেন।

বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য যুব র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে যুব ঋণের চেক বিতরণ করা হয়। এছাড়া অডিটোরিয়ামে যুব মেলার বিভিন্ন স্টল বসানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা শাকিল কাজীর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ।

অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মোস্তফা ইবনে আব্বাস সহ অনেকেই।

এছাড়া অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ, যুব সংগঠনের সদস্যরা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।