ঢাকাSunday , 1 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ

বিরলে জাতীয় যুব দিবস উদযাপন

Mahamudul Hasan Babu
November 1, 2026 10:43 am
Link Copied!

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরলে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও প্রশিক্ষিত যুব উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়েছে।

বিরল উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়।

রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক সমূহ প্রদিক্ষণ করে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহফুজার রহমান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি আজমীর হোসাইন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ রফিকুল ইসলাম, বিরল মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমান, বিরল থানার ইন্সপেক্টর (তদন্ত) আনিছুর রহমান সরকার, জাতীয় ছাত্রশক্তি জেলা শাখার সিনিয়র সদস্য সচিব হারুনুর রশিদ ও শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার সভাপতি নাজমুল ইসলাম। এছাড়া প্রমূখও বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে ১৬ জন প্রশিক্ষিত যুব উদ্যোক্তার মাঝে মোট ১৪ লাখ ৮০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।