ঢাকাSunday , 1 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ

নাগেশ্বরীতে জাতীয় যুব দিবস পালিত, যুবসমাজকে দক্ষ ও মাদকমুক্ত করার আহ্বান

Mahamudul Hasan Babu
November 1, 2026 10:57 am
Link Copied!

রাকিবুল ইসলাম কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি:“দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের নাগেশ্বরীতে জাতীয় যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (১ নভেম্বর) নাগেশ্বরী উপজেলায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন, বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোরশেদ আলম, নাগেশ্বরী থানার তদন্ত কর্মকর্তা (ওসি) আতিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়নে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবকদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে বিভিন্ন কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে একটি মাদকমুক্ত, সচেতন ও উন্নত সমাজ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা গেলে যুবসমাজ দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।