ঢাকাSunday , 1 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ

মাগুরায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

Mahamudul Hasan Babu
November 1, 2026 10:59 am
Link Copied!

​মোঃ সাইফুল্লাহ ,মাগুরা প্রতিনিধি:​মাগুরার শ্রীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে ‘জাতীয় যুব দিবস ২০২৬’ উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সফল উদ্যোক্তাদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়।

​রবিবার সকালে শ্রীপুর উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
​শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফারদীন মনির অর্ণবের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা কৃষি অফিসার মোঃ হুমায়ুন কবির, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোঃ মামুন খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মণ্ডল (গোরঙ্গ বিশ্বাস), আইসিটি অফিসার আহমেদ মাহাফুজ, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী ও শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মোল্লা এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন এলাকার যুব প্রতিনিধিরা।
​আলোচনা সভায় বক্তারা বলেন, “দক্ষ যুব সমাজ দেশের মূল চালিকাশক্তি। দেশের অর্থনৈতিক অগ্রগতি ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে যুবসমাজকে দক্ষ ও প্রশিক্ষিত করে গড়ে তোলার কোনো বিকল্প নেই।”
​অনুষ্ঠানের শেষে বিভিন্ন ক্ষেত্রে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে ৭ জন উদীয়মান সফল উদ্যোক্তাদের মাঝে ১,লক্ষ টাকা করে মোট ৭ লক্ষ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।