ঢাকাSunday , 1 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ

মেহেরপুরের গাংনীতে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

Mahamudul Hasan Babu
November 1, 2026 10:46 am
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি: ‘ দক্ষ যুব গড়বে দেশ সবার জন্য বাংলাদেশ ’ এ প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় গাংনীতে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন বিভাগের উদ্যোগে নানা কর্মসূচিতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি , আলোচনা সভা, চেক বিতরণ ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সম্মেলন কক্ষে এসে শেষ হয়।
গাংনী উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অফিসের উদ্যোগে দিবস টি পালন উপলক্ষে রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই যুব উন্নয়নের কার্যক্রমের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য রাখেন গাংনী উপজেলা যুব উন্নযন অফিসার মো. রকিবউদ্দীন ।
যুব অফিস সূত্রে জানান গেছে, গাংনীতে যুবকদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন ট্রেডে গরু, ছাগল মোটাতাজাকরণ, হাঁস মুরগী পালন, মৎস্য চাষ , কম্পিউটার প্রশিক্ষণ থেকে শুরু করে নানান বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। প্রশিক্ষণ লব্ধ দক্ষতা কাজে লাগাতে স্বল্পমূল্যে ঋণ বিতরণ করা হচ্ছে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রকিবউদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , গাংনী উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান। এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা সমাজ সেবা অফিসার আরশাদ আলী, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আরিফুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার আনোয়ার হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডা. মামুনুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী
প্রমুখ।

এছাড়াও যুব দিবসের উপর বক্তব্য রাখেন,গাংনী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম, যুব উদ্যোক্তা আব্দুল হালিম প্রমুখ।
প্রতিনিধিসহ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।আলোচনা শেষে আত্মকর্মী ও উদ্যোক্তাদের মাঝে ৩০ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়।
আলোচনা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণরত যুবক যুবতির অর্ধ শতাধিক সদস্য সদস্যা উপস্থিত ছিলেন।