ঢাকাSunday , 1 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ

পীরগঞ্জে জাতীয় যুব দিবস পালন

Mahamudul Hasan Babu
November 1, 2026 10:43 am
Link Copied!

পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে রংপুরের পীরগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা অডিটোরিয়ামের হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসলেম উদ্দিন শাহ্। সভায় সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম মাহমুদুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুল নবী চৌধুরী পলাশ।

আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফজলুল কবীর, উপজেলা মৎস্য কর্মকর্তা কাওছার আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল্লাহ আল-মামুদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, কবি সুলতান আহমদ সোনা ও মাহমুদুল হাসান প্রমুখ।
যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম মাহমুদুর রহমান আলোচনা সভায় স্বাগত বক্তব্যে বলেন; যুবসমাজের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির গুরুত্ব তুলে ধরা হয়। এ সময় কয়েকজন সফল উদ্যোক্তা তাঁদের সাফল্যের গল্প ও অভিজ্ঞতা উপস্থিত সবার সঙ্গে ভাগ করে নেন।

বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষতা অর্জন, প্রশিক্ষণ ও উদ্যোক্তা হওয়ার মাধ্যমে তরুণেরা নিজেদের স্বাবলম্বী করার পাশাপাশি দেশের উন্নয়নে অবদান রাখতে পারেন।
আলোচনা সভা শেষে যুব উন্নয়ন ও উদ্যোক্তা কার্যক্রমে অবদানের স্বীকৃতিস্বরূপ কয়েকটি প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়।