ঢাকাSunday , 1 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ

বিরল সীমান্তে বিজিবি এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার।

Mahamudul Hasan Babu
November 1, 2026 10:38 am
Link Copied!

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরল সীমান্তে বিজিবি এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।

বিজিবি জানায়, গত ৩১ অক্টোবর দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২বিজিবি) এর অধীনস্থ ধর্মজান বিওপি কর্তৃক বিরল উপজেলাধীন সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য সত্তর হাজার পাঁচশত টাকা।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িত চোরাচালানিদের শনাক্ত ও আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, সীমান্তে অপরাধী চক্রের কোনো অপতৎপরতাই নজর এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। চোরাচালান ও মাদকের বিরুদ্ধে বিজিবি কঠোর ও আপসহীন অবস্থানে রয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব এবং কার্যকর নজরদারির মাধ্যমে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। সীমান্তের নিরাপত্তা অক্ষুণœ রাখা এবং চোরাচালান চক্রের সব ধরনের অপতৎপরতা প্রতিহত করতে আমাদের অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে।