ঢাকাSaturday , 7 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত

Mahamudul Hasan Babu
November 7, 2026 4:53 pm
Link Copied!

​মোঃ সাইফুর রশিদ চৌধুরী গোপালগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে। দিবসটির তাৎপর্য তুলে ধরতে দিনব্যাপী বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​সূর্যোদয়ের সাথে সাথে জেলার সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবন এবং স্থাপনাসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং প্রধান প্রধান সড়কদ্বীপ ও সড়ক বিভিন্ন পতাকায় সজ্জিত করা হয়।
​শনিবার (৭ নভেম্বর) সকাল ১০:০০ ঘটিকায় গোপালগঞ্জ সদর উপজেলার পরিষদ হলরুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. আরিফ উজ জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক শরীফ রাফিকুজ্জামান।
​এ সময় বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের উপপরিচালক জীবিতেষ বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক তারেক সুলতান এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ। এছাড়া গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক ফিরোজ আহমেদসহ বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
​এর ধারাবাহিকতায় সকাল ১০:৪৫ ঘটিকায় একই স্থানে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাসহ বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
​দিবসটি উপলক্ষে সকাল ১১:৩০ ঘটিকায় জেলা স্টেডিয়ামে জেলা সদর ও উপজেলায় একটি প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। দুপুর ০২:০০ ঘটিকায় জেলা শিল্পকলা একাডেমিতে দেশাত্মবোধক গানের আসর এবং বিকাল ০৩:৩০ ঘটিকায় সিনেমা হলে ও ভ্যান্যযোগে দিবসটি সম্পর্কিত প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
​এছাড়াও জেলার সকল হাসপাতাল, কারাগার, এতিমখানা, শিশু বিকাশ কেন্দ্র, শিশু পরিবার, শিশু সনদ, কিশোর সংশোধনী কেন্দ্র, শান্তি নিবাস ও ভবঘুরে প্রতিষ্ঠানে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। জেলার সকল মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।
​জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা অনুষ্ঠান ও রচনা প্রতিযোগিতা এবং জেলা ও উপজেলা পর্যায়ে শিশু একাডেমি ও শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অন্যদিকে, সকাল ১০:০০ ঘটিকা হতে রাত ৮:০০ ঘটিকা পর্যন্ত জেলার সকল সরকারি ও বেসরকারি শিশুপার্ক শিশুদের জন্য উন্মুক্ত রাখা হয় এবং বিনা টিকিটে প্রদর্শনের ব্যবস্থা করা হয়।