ঢাকাMonday , 9 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মনি কৃষ্ণ সেন ডিগ্রি কলেজে নবীনবরণ, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

Mahamudul Hasan Babu
November 9, 2026 3:33 pm
Link Copied!

মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জ উপজেলার মনি কৃষ্ণ সেন ডিগ্রি কলেজে উৎসবমুখর পরিবেশে নবীনবরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে কলেজ কর্তৃপক্ষের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু ইমাম আব্দুর রশিদ। এতে সভাপতিত্ব করেন কলেজের সভাপতি আল আমিন ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ ও সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক জাকির হোসেন। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে কলেজের শিক্ষার্থীরা কলেজ প্রাঙ্গণ থেকে ধাপেরহাট পর্যন্ত একটি বর্ণাঢ্য র‌্যালি বের করেন। র‌্যালি শেষে শিক্ষার্থীরা অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও বরণ করে নেন।
পরে অতিথিরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে আয়োজিত ফুটবল ম্যাচের উদ্বোধন করেন। প্রতিযোগিতায় কলেজের দুটি দল অংশগ্রহণ করে। খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এ ছাড়া কলেজে সদ্য ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় অতিথিরা নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ, শিক্ষাজীবনের সাফল্য ও সুনাগরিক হিসেবে গড়ে ওঠার প্রত্যাশা ব্যক্ত করেন। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি আনন্দঘন ও উৎসবমুখর হয়ে ওঠে।


—