ঢাকাTuesday , 10 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নাগেশ্বরীতে বয়ঃসন্ধিকালীন সচেতনতা ও আত্মউন্নয়নমূলক মোটিভেশনাল সেমিনার অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
November 10, 2026 1:36 pm
Link Copied!

রাকিবুল ইসলাম কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি: “সচেতন হই, আত্মনির্ভর হই, উন্নয়নের পথে এগিয়ে চলি”—এই স্লোগান সামনে রেখে কুড়িগ্রামের নাগেশ্বরীতে বয়ঃসন্ধিকালীন সচেতনতা ও আত্মউন্নয়নমূলক মোটিভেশনাল সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। সভাপতিত্ব করেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় সিনিয়র সাংবাদিকরা।
সেমিনারে বক্তারা বয়ঃসন্ধিকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন, নারীশিক্ষা, আত্মনির্ভরশীলতা, ইভটিজিং প্রতিরোধ এবং আত্মউন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বিশেষ করে কিশোরীদের সচেতনতা বৃদ্ধি, নিজেদের অধিকার সম্পর্কে জানা, আত্মবিশ্বাস অর্জন এবং ভবিষ্যতে স্বাবলম্বী হয়ে গড়ে ওঠার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন বক্তারা।
বক্তারা বলেন, একটি সচেতন ও আত্মনির্ভরশীল প্রজন্ম গড়ে তুলতে বয়ঃসন্ধিকাল থেকেই কিশোর-কিশোরীদের সঠিক শিক্ষা, সচেতনতা ও ইতিবাচক মানসিকতা তৈরি করা জরুরি। এ ধরনের সেমিনার তরুণ প্রজন্মের আত্মবিশ্বাস ও আত্মউন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।