এম এম এ রেজা পহেল ধর্মপাশা( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নে মঙ্গলবার
১০/১১/২৬ ইং তারিখ দুপুর ১২.৩০ ঘটিকায় বেখুইজুড়া গ্রামের মেইন রোডের পাশে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪ জন লরির ড্রাইভারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় অনুমোদন ব্যতীত মাটি পরিবহনের কাজে লরি ব্যবহারের জন্য ৪ জন লরি ড্রাইভার প্রত্যেককে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ অনুযায়ী ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জনি রায়। অভিযান পরিচালনার সময় ধর্মপাশা থানা পুলিশ ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
