ঢাকাTuesday , 10 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর রাণীনগরে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই, ৫ মাস পর মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ২

Mahamudul Hasan Babu
November 10, 2026 1:35 pm
Link Copied!

সবুজ হোসেন, নওগাঁ: নওগাঁর রাণীনগরে সুপারি ব্যবসায়ীকে পথরোধ করে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে মারধর ও টাকা ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ দুই আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

সোমবার (৯ নভেম্বর) রাতে ঢাকার আশুলিয়া থানাধীন মোজার মিল ও ইপিজেড এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১০ নভেম্বর) এসআরবি-৫-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, নওগাঁর রাণীনগর উপজেলার পূর্ব বালুভরা গ্রামের শফিকুল ইসলাম ওরফে সজীব কাজী (৪০) এবং পশ্চিম বালুভরা গ্রামের শাকিল ইসলাম (২৭)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ জুন ধধশশশশশশশশভোর সাড়ে ৪টার দিকে সুপারি ব্যবসায়ী রফিকুল ইসলাম (৪৭) তার দুই সহযোগী আনিছুর প্রাং ও জুয়েল হোসেনকে সঙ্গে নিয়ে একটি চার্জার ভ্যানে আত্রাই হাটে সুপারি কিনতে যাচ্ছিলেন। পথে রাণীনগর রেলগেট থেকে আত্রাইগামী সড়কের চকের ব্রিজ এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন দস্যু তাদের পথরোধ করে।

এ সময় ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ও মারধর করে তাদের কাছে থাকা নগদ ৪৫ হাজার ৮০০ টাকা এবং আনুমানিক ১৯ হাজার টাকা মূল্যের দুটি স্মার্টফোন ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় রফিকুল ইসলাম আহত হয়ে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন। পরে ওই দিনই রাণীনগর থানায় দস্যুতার অভিযোগে মামলা করেন।

এসআরবি জানায়, ঘটনার পর থেকেই এসআরবি-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি দল ছায়া তদন্ত ও গোয়েন্দা তথ্য সংগ্রহ শুরু করে। একপর্যায়ে তথ্য পাওয়া যায়, ঘটনার মূল পরিকল্পনাকারী ও জড়িত আসামিরা নওগাঁ থেকে ঢাকার আশুলিয়া এলাকায় আত্মগোপনে রয়েছেন।

এরই ধারাবাহিকতায় এসআরবি-৫-এর নাটোর ক্যাম্প ও এসআরবি-৪-এর নবীনগর সাভার ক্যাম্পের যৌথ দল সোমবার রাতে পৃথক অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করে। এসআরবির দাবি, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ওই দস্যুতার ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

গ্রেপ্তার দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তাদের রাণীনগর থানায় পাঠানোর প্রক্রিয়া নেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।