ঢাকাWednesday , 11 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নাগেশ্বরীতে মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশাচালক গুরুতর আহত

Mahamudul Hasan Babu
November 11, 2026 9:56 am
Link Copied!

রাকিবুল ইসলাম কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বানুর খামার জামে মসজিদের পাশে মাইক্রোবাসের ধাক্কায় মালামালবাহী একটি অটোরিকশা দুর্ঘটনার শিকার হয়েছে। এতে অটোরিকশাচালক গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কুড়িগ্রাম থেকে আসা একটি মাইক্রোবাস দ্রুতগতিতে চলছিল। বানুর খামার জামে মসজিদের পাশের টার্নিং পয়েন্টে পৌঁছালে চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে মালামালবাহী অটোরিকশাটিকে ধাক্কা দেন। এতে অটোরিকশাটি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি চালক গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহত অটোরিকশাচালককে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। তবে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, সড়কে দ্রুতগতির যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনাপ্রবণ এলাকায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা জরুরি।