ঢাকাMonday , 16 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা ঘিরে প্রশ্ন, শ্রীপুরের ওসির বদলি

Mahamudul Hasan Babu
November 16, 2026 9:23 am
Link Copied!

উপজেলা প্রতিনিধি, শ্রীপুর, গাজীপুর:গাজীপুরের শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলমকে শরীয়তপুরে বদলি করা হয়েছে। রোববার ১৫ অক্টোবর ২০২৬ তারিখে ঢাকা রেঞ্জের ডিআইজির স্বাক্ষরিত এক আদেশে তাঁকে বদলি করা হয়। একই আদেশে গোপালগঞ্জের তিন থানার ওসিকেও কিশোরগঞ্জে বদলি করা হয়েছে বলে জানা গেছে।

মোহাম্মদ শাহীনুর আলম বিপি নম্বর ৭৮০৬১১৭০৮৫। তিনি পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) হিসেবে শ্রীপুর মডেল থানার ওসির দায়িত্ব পালন করছিলেন।

তাঁর বদলিকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক ও সচেতন মহলে নানা আলোচনা চলছে। কয়েকজনের দাবি, শ্রীপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পরিকল্পিত মিছিল ও নৈরাজ্য সৃষ্টির আশঙ্কা সম্পর্কে তথ্য পাওয়ার পরও তিনি কার্যকর আইনগত পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন। এ কারণে তাঁকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে সরিয়ে বদলি করা হয়েছে বলে অনেকে মনে করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক জেলা ছাত্রদলের এক নেতা জানান, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পরিকল্পিত মিছিলের বিষয়ে তিনি ওসিকে আগেই অবহিত করেছিলেন। তবে তাঁর অভিযোগ, এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে বলে দাবি করেন তিনি।

তবে ওসি শাহীনুর আলমের বদলির প্রকৃত কারণ সম্পর্কে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। গাজীপুর জেলা পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারাও এ বিষয়ে মন্তব্য করেননি।
তবে বেশ কিছু মানুষ তার ভালো কাজের প্রশংসাও করেছেন।
অন্যদিকে, স্থানীয় অনেকের মতে, এটি পুলিশের নিয়মিত প্রশাসনিক বদলির অংশ হতে পারে। ফলে বদলির পেছনে রাজনৈতিক পরিস্থিতি কিংবা দায়িত্ব পালনে কোনো ধরনের ব্যর্থতা দায়ী কি না, তা নিয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।