ঢাকাMonday , 16 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শ্রীপুরে কিশোরগ্যাংদের ছিনতাইয়ের প্রতিবাদ করায় ছয় বাড়িতে হামলা

Mahamudul Hasan Babu
November 16, 2026 9:19 am
Link Copied!

মোঃ নাজিম উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে ছিনতাইয়ের প্রতিবাদ করায় ছয়টি বসতবাড়িতে হামলা, ভাঙচুর করার অভিযোগ উঠেছে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে।
এ সময় এক কৃষকের দুই ছেলেকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক ছফির উদ্দিন ফকিরের ছেলে সজীব ফকির বাদী হয়ে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, শ্রীপুরের টেপিরবাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকার আতাউল্লাহর ছেলে মারুফ ও সাকিবের নেতৃত্বে একটি কিশোর গ্যাং দীর্ঘদিন ধরে তাদের বাড়ির পাশের খোলা মাঠে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। গত শনিবার দিনের বেলায় ওই মাঠে গার্মেন্টস কারখানার শ্রমিকদের মুঠোফোন ছিনতাইয়ের ঘটনাও ঘটে।
এসব ঘটনার প্রতিবাদ করাকে কেন্দ্র করে শনিবার (১৪ নভেম্বর) রাতে কৃষক ছফির উদ্দিনের সঙ্গে মারুফ ও সাকিবের কথা-কাটাকাটি হয়। এর জেরে কিশোর গ্যাংয়ের সদস্যরা ছফির উদ্দিনের দুই ছেলেকে মারধর করে। পরে তারা হামলা চালিয়ে পরিবারের ছয়টি বসতবাড়িতে ভাঙচুর করে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।