ঢাকাMonday , 16 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
November 16, 2026 9:20 am
Link Copied!

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি : মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর ২০২৭ ও ২০২৮ সেশনের জন্য শুরা ও কর্মপরিষদ সদস্যদের শপথ গ্রহন ১৫ নভেম্বর রবিবার বিকালে আল আমিন কমপ্লেক্সের সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে।
নব নির্বাচিত মাগুরা জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু’র সভাপতিত্বে শপথ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর হাফেজ মাওলানা লিয়াকত আলী খান, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যাপক মাওলানা মশিউর রহমান, বিশিষ্ট ব্যাংকার, সাবেক ছাত্র নেতা ও আগামী মাগুরা পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মোঃ মাসুদুল আলম, সাবেক ছাত্রনেতা ও আগামী মহম্মদপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বি এম এরশাদুল্লাহ অহিদ, সাবেক জেলা সেক্রেটারী ও আসন্ন শত্রুজিতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মারুফ কারখী, জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য আব্দুল গাফফার, জেলা জামায়াতে ইসলামীর অফিস সেক্রেটারী মোঃ খায়রুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া সম্পাদক অধ্যাপক মাওলানা রবিউল ইসলাম, শ্রমিক কল্যান ফেডারেশনের মাগুরা জেলা সভাপতি মোঃ ইব্রাহিম বিশ্বাস, সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও মাগুরা সদর উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান অধ্যাপক ফারুক হুসাইন, শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান, শালিখা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা আফছার আলী, মহম্মদপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা নুর আহমেদ, মাগুরা পৌর জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আশরাফুল আলমসহ জেলা ও উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।