ঢাকাMonday , 16 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কাউনিয়ায় ট্রাকচাপায় মটরসাইকেল আরোহী নিহত

Mahamudul Hasan Babu
November 16, 2026 9:19 am
Link Copied!

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি কাউনিয়া উপজেলায় অজ্ঞাতনামা একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাইফুল ইসলাম (৩০) নিহত হয়েছেন।

​রোববার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়ার ভেলুপাড়া বাজার সংলগ্ন ইটভাটার সামনে এই দুর্ঘটনা ঘটে।
​নিহত সাইফুল ইসলাম (৩০) কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার নাজিমখান বাজার সংলগ্ন নাউথোয়া গ্রামের ফুল মিয়ার ছেলে। তিনি পেশায় প্রাণ-আরএফএল কোম্পানির ডিলার হিসেবে কর্মরত ছিলেন।

​পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সন্ধ্যায় কোম্পানির একটি মিটিংয়ে যোগদানের উদ্দেশ্যে রাজারহাট থেকে মোটরসাইকেলে করে রংপুরের দিকে যাচ্ছিলেন, পথিমধ্যে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়ার ভেলুপাড়া বাজার সংলগ্ন ইটভাটার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাতনামা একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সাইফুল ইসলাম মারা যান।
​খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি বাদল কুমার মন্ডল মৃত্যুর বিষয় টি নিশ্চিত করেছেন