ঢাকাMonday , 16 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে মাদকবিরোধী অভিযানের টাকা নেওয়ার অভিযোগ, ডিএনসির তিন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

Mahamudul Hasan Babu
November 16, 2026 3:01 pm
Link Copied!

নাটোর প্রতিনিধি:নাটোরে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক ব্যক্তির বাড়ি থেকে হেরোইন উদ্ধারের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়। তবে ওই অভিযানকে কেন্দ্র করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) তিন কর্মকর্তার বিরুদ্ধে ১০ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে এ অভিযোগ করেছেন তার স্ত্রী কাজলী।
অভিযোগ সূত্রে জানা যায়, রবিবার (১৫নভেম্বর) দুপুরে নাটোরে খাইরুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে হেরোইন উদ্ধার করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নাটোর জেলা কার্যালয়ের কর্মকর্তারা। পরে খাইরুল ইসলামকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়।
খাইরুল ইসলামের স্ত্রী কাজলীর অভিযোগ, অভিযানের পর তার স্বামীকে বলা হয়, নিয়মিত মামলা করা হলে তার বেশি সাজা হতে পারে। এ অবস্থায় তার কাছে ৩০ হাজার টাকা দাবি করা হয়। একপর্যায়ে দর-কষাকষির পর ১০ হাজার টাকায় বিষয়টি রফাদফা হয়। পরে ওই টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নাটোর জেলা কার্যালয়ের উপপরিদর্শক (এসআই) আজাদ, এসআই রব্বানী ও পরিদর্শক মোস্তফা জামানের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা অভিযোগ অস্বীকার করেছেন।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নাটোরের উপপরিচালক রীফা রাওনাক নীতু বলেন, “এ ধরনের কোনো অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”