ঢাকাMonday , 16 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় শিশু হত্যা ও নাশকতা মামলায় ভাঙ্গুড়ার শ্রমিক দল নেতা আলাউদ্দিন গ্রেফতার

Mahamudul Hasan Babu
November 16, 2026 1:53 pm
Link Copied!

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:পাবনার ৪ আগস্টের শিশু হত্যা ও নাশকতা মামলায় এজাহারভুক্ত আসামি ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়ন শ্রমিক দলের সহসভাপতি আলাউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১১ নভেম্বর বুধবার তাকে গ্রেফতার করা হয়। পরদিন বৃহস্পতিবার (১২ নভেম্বর) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শিশু হত্যা ও নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় আলাউদ্দিন এজাহারভুক্ত আসামি। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর পরোয়ানার কাগজ থানায় পৌঁছালে পুলিশ তাকে গ্রেফতার করে।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম বলেন, “মামলাটি সম্পর্কে আমার জানা নেই। তবে ওয়ারেন্টের কাগজ এসেছে। তাই একজন অফিসার তাকে গ্রেফতার করেছেন।”

এবিষয়ে উপজেলা শ্রমিক দলের সভাপতি আল আমিন বলেন এই ঘটনার সাথে আলাউদ্দিন সম্পকৃত নেই তাকে রাজনৈতিক ভাবে হ্যারেজ করার জন্য ফাসানো হয়েছে এর তীব্র নিন্দা জানাই।