ঢাকাMonday , 16 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনী উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানদের সাথে জেলা পরিষদ প্রশাসক মিল্টনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও দাপ্তরিক কাজের অগ্রগতি যাচাই কার্যক্রম নিয়ে মতবিনিময়

Mahamudul Hasan Babu
November 16, 2026 3:00 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : গাংনী উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানদের সাথে জেলা পরিষদ প্রশাসক মিল্টনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও দাপ্তরিক কাজের অগ্রগতি যাচাই কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১১ টার সময় গাংনী উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান এর কার্যালয়ে আকস্মি ক পরিদশনে আসেন মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক ও মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জননেতা জাভেদ মাসুদ মিল্টন। মতবিনিময় সভায় গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়েজুর রহমান ফয়েজসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালু, উপজেলা বিএনপির সেক্রেটারী আব্দুল আওয়াল বিশ্বাসসহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ মিল্টন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে কথা বলেন এবং নাগরিক সেবা যথাযথভাবে হচ্ছে কিনা তার খোঁজখবর নেন। তিনি পর্যায়ক্রমে কৃষি কাজের জন্য কৃষি অফিসারকে সচ্ছতা ও জবাবদিহিতার জায়গা থেকে কাজ করার আহবান জানান। এমনিভাবে শিক্ষা , স্বাস্থ্য ও অন্যান্য দপ্তরের কার্যক্রম সঠিকভাবে মালিকানা ও দায়িত্ববোধের জায়গা থেকে পালন করার আহবান জানান। অন্যথায় গাফিলতি ও অনিয়ম দুর্নীতি ধরা পড়লে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে কড়া বার্তা আরোপ করেন।