ঢাকাTuesday , 17 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ইসলামপুরে সার আত্মসাতের অভিযোগ: ডিলারের শাস্তির দাবিতে কৃষকদের মানববন্ধন

Mahamudul Hasan Babu
November 17, 2026 8:57 am
Link Copied!

​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে কৃষকদের মাঝে বরাদ্দকৃত সার বিতরণ না করে গোপনে ও অবৈধভাবে বিক্রির গুরুতর অভিযোগ উঠেছে। অভিযুক্ত সার ডিলার ‘মেসার্স আতাউল কবির’-এর দৃষ্টান্তমূলক শাস্তি এবং সারের ন্যায্য হিস্যা নিশ্চিতের দাবিতে তীব্র প্রতিবাদ জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় ভুক্তভোগী কৃষকরা।

​“কৃষকদের অধিকার,আমাদের অঙ্গীকার”-এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (১৭নভেম্বর) সকালে উপজেলার পচাবহলা তিন রাস্তার মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

​মানববন্ধনে ক্ষুব্ধ কৃষকরা অভিযোগ করেন, মেসার্স আতাউল কবিরের মাধ্যমে গত অক্টোবর মাসে বরাদ্দ পাওয়া টিএসপি ১৮০ বস্তা,ডিএপি ২৬০ বস্তা,বিসিআইসি ১৪ বস্তা এবং পটাশ ১৫৬ বস্তা নন-ইউরিয়া সার কৃষকদের ন্যায্যমূল্যে বা সঠিকভাবে দেওয়া হয়নি। পুরো বরাদ্দ গোপনে খোলা বাজারে বিক্রি করে দেওয়া হয়েছে।

​বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন,আমাদের রক্তজল করা একমাত্র কষ্টার্জিত ফসল সঠিক সময়ে সার ও কীটনাশক না পেলে আবাদি জমি সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। পেটে ভাত জোগাতে কৃষকদের হিমশিম খেতে হবে। ইসলামপুর সদর ইউনিয়নের ৫ থেকে ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ কৃষকদের বঞ্চিত করার প্রতিবাদে তারা অতি দ্রুত এই সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

​মানববন্ধন অনুষ্ঠানে ইসলামপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম,সদর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আলমাস হোসেন,যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আরিফ,কৃষক দলের সভাপতি মতিউর রহমান এবং সহ-ছাত্রবিষয়ক সম্পাদক আব্দুল হালিম প্রমুখ বক্তব্য রাখেন।

​সার আত্মসাতের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে ডিলার প্রতিষ্ঠানের প্রতিনিধি আহমাদুল কবির মিনু বলেন,“ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকজন সার না পেয়ে এবং খুচরা ব্যবসায়ীদের সার দিতে অস্বীকৃতি জানানোয় আমাদের ব্যবসায়ী প্রতিষ্ঠানের মানসম্মান ক্ষুণ্ন করতে একটি কুচক্রী মহল এই মিথ্যা ও ভিত্তিহীন ঘটনা সাজিয়েছে। গত অক্টোবর মাসের সার বিতরণ কার্যক্রম এখনো চলমান রয়েছে।

​এ বিষয়ে ইসলামপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল আল ফয়সাল জানান,এখনো পর্যন্ত সদর ইউনিয়নে মেসার্স আতাউল কবির ডিলারের বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।