কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ„কাউনিয়া কলেজ ছাত্র লীগের সহ-সভাপতি মোঃ ফাহিম আহমেদ সাকিব (২৬) কে আটক করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাতে উপজেলার পূর্ব চাঁনঘাট গ্রামের নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।ছাত্র লীগ নেতা ফাহিম আহমেদ সাকিব বিভিন্ন সময় গোপনে নিষিদ্ধ ছাত্র লীগের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছিল।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মণ্ডল জানান, আসামিকে মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
