মোঃ নাজিমউদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গাজীপুর জেলা শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইয়াছির আকরাম পলাশকে সভাপতি এবং আবু তাহের প্রধানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি আজ এই আংশিক কমিটি অনুমোদন করেছেন। একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে জেলা যুবদলের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে প্রেরণের নির্দেশনা দেওয়া হয়েছে। আবু তাহের প্রধান একই সাথে শ্রীপুর পৌর জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব এর দায়িত্ব পালন করে আসছেন। আবু তাহের প্রধান এর নিকট জানতে চাওয়া হলে তিনি বলেন, আমি যুব সমাজকে সাথে নিয়ে জাতীয়তাবাদী যুবদলকে সু দৃঢ় করে মাননীয় প্রধান মন্ত্রী তারেক রহমান এর হাত শক্তিশালী করতে সর্বদাই কাজ করে যাবো। বিগত সময়ে যে ভাবে আন্দোলন সংগ্রামে যে ভাবে ঝাঁপিয়ে পড়েছি ভবিষ্যতে আন্দোলনের সংগ্রাম থেকে পিছু হাঁটবো না। তিনি জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
ঘোষিত আংশিক কমিটির অন্য পদপ্রাপ্তরা হলেন— সিনিয়র সহ-সভাপতি তপন খান, সহ-সভাপতি নাজিম সরকার, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল হোসাইন (মন্ডল) এবং সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর শিকদার
