স্টাফরিপোর্টার ( মাগুরা)।। মাগুরার মহম্মদপুর উপজেলার রাজাপুর এলাকা থেকে মাকে অচেতন করে কোল থেকে রাশমিতা চক্রবর্তী নামে আট মাস বয়সী মেয়েকে ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করতে কাজ করছে পুলিশের বেশ কয়েকটি টিম ।
সোমবার সন্ধ্যায় দিকে রাজাপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত মা নন্দীতা চক্রবর্তী উদ্ধার করা হয়েছে এবং তাকে তার নিজর বাড়িতে বিশ্রামে রাখা হয়েছে।
পরিবারিক সূত্রে জানা যায়, মহম্মদপুর উপজেলা সদরের বাজার রাধানগরের বাসিন্দা সমীর কুমার চক্রবর্তীর স্ত্রী শিশু রাশমিতা চক্রবর্তীকে নিয়ে ঘটনারদিন বিকালে মহম্মদপুর ব্র্যাকের সামনে থেকে অটোরিক্সাযোগে নহাটা যাচ্ছিল শিশুটির জন্য শীতের কাপড় কিনতে। যাবার পথে তার পিতার বাড়ি রাজাপুর হওয়ায় আগে সেখানে যেতে চাই এবং রাজাপুরের দিকে যেতে থাকে। পথিমধ্যে কোন এক সময় নন্দীতা চক্রবর্তীকে অজ্ঞান করে শিশুটিকে মায়ের কোল থেকে নিয়ে মাকে ধাক্কা দিয়ে অটো থেকে ফেলে রেখে চলে যায়।
পরে অচেতন অবস্থায় স্থানীয় লোকজন মহিলাটিকে উদ্ধার করে এবং জ্ঞান ফিরলে পরিবারকে সংবাদ দিয়ে পরিবারের কাছে তাকে দিয়ে দেয়।
জ্ঞান ফেরার পর শিশুটি তার কোলে না থাকায় বারবার শিশুটি কোথায় বলে চিৎকার করতে করতে জ্ঞান হারিয়ে ফেলতে দেখা যায়।
জ্ঞান ফিরলে শিশুটির মা নন্দীতা চক্রবর্তী জানান, রাজাপুরের দিকে যাওয়ার পথে রাস্তার মাঝে কেউ তাকে ফুল নাকের কাছে ধরে অচেতন করে কোলের শিশুটিকে কোল থেকে ছিনতাই করে নিয়ে গেছে। আর তাকে রাজাপুর এলাকায় ফেলে রাস্তার পাশে ফেলে রেখেছিল। জ্ঞান ফিরে পাওয়ার পর তিনি কোনোমতে বাসায় এসেছেন। তার কোনো কিছুই মনে নেই আসলে তার সঙ্গে কি ঘটেছে। এমন করে বিভিন্ন অসংলগ্ন কথাবার্তা বলতে বলতে শিশুটির মা বারবার জ্ঞান হারাতে দেখা যায়।
পুলিশকে ঘটনাটি জানানো হয়েছে পুলিশ বিষয় টি নিয়ে তদন্ত করছে এবং শিশুটি উদ্ধারে তৎপরতা শুরু করেছে।
শিশুটির বাবা সমীর কুমার চক্রবর্তী জানান,,
আমার স্ত্রী শিশু রাশমিতা চক্রবর্তীকে নিয়ে শীতের কাপড় কিনে দেওয়ার জন্য রাজাপুর যাওয়ার পথে আমার শিশুটিকে তার মায়ের কোল থেকে তার মাকে অচেতন করে ছিনতাই করে নিয়ে গেছে। আজ আমাদের শিশু কন্যা তার মা নিয়ে বাড়ি থেকে বের হলেও পরে সে একা বাড়িতে ফিরে এসেছে। শিশুটির কথা জানতে চাইলে সে জানায়, রাস্তার মাঝে কেউ তার স্ত্রীকে চেতনানাশক দিয়ে অজ্ঞান করে শিশুটিকে মায়ের কোল থেকে ছিনতাই করে নিয়ে গেছে। সন্তানের শোকে আমার স্ত্রী একেক সময়ে একেক রকম কথা বলছে। তার কোনো কথার সঙ্গে কোনো কথার মিল খুঁজে পাচ্ছি না। আমি আমার মেয়েকে ফেরত চাই।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শামীম আহমেদ বলেন, আমরা এ বিষয় টি নিয়ে কাজ করছি বিভিন্ন স্থানের সিসিটিভির ফুটেজ দেখার চেষ্টা করছি। শিশুটিকে উদ্ধারের সকল প্রকার চেষ্টা পুলিশের পক্ষ থেকে অব্যাহত রয়েছেএবং প্রকৃত ঘটনাটি আসলে কি সেটা খতিয়ে দেখা হচ্ছে। আপাতত শিশুটির মা-বাবার শারিরিক ও মানষিক অবস্থা বিবেচনা করে সুস্থতা জরুরী বলে তাদের হানপাতালে পাঠিয়ে চিকিৎসার পরামর্শ দেওয়া হয়েছে।
