ঢাকাTuesday , 17 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

লামা পৌরসভায় মেয়র পদে এনসিপির মনোনয়ন পেলেন নাজমুল হাসান নাজিম

Mahamudul Hasan Babu
November 17, 2026 1:11 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার,জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ কেন্দ্রীয় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দ্বিতীয় ধাপে ১০০ জনের প্রার্থিতা ঘোষণা করেছে।

ঘোষিত তালিকায় বান্দরবান পার্বত্য জেলার লামা পৌরসভার মেয়র পদে এনসিপির মনোনয়ন পেয়েছেন জনাব মোঃ নাজমুল হাসান নাজিম।

মনোনয়ন পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মোঃ নাজমুল হাসান নাজিম কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দল আমার উপর যে আস্থা রেখেছে, লামাবাসীর সমর্থন নিয়ে আমি তার মর্যাদা রাখতে চাই।

তিনি বলেন, “ইনসাফ প্রতিষ্ঠা, জনকল্যাণ এবং আধুনিক নাগরিক সেবা প্রদানের লক্ষ্যেই আমি নির্বাচনে অংশগ্রহণ করছি। লামাকে দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, যানজটমুক্ত একটি আধুনিক ও নিরাপদ পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই।”

তিনি আরও বলেন, পৌরসভার রাস্তাঘাট সংস্কার, পরিষ্কার-পরিচ্ছন্নতা, পানি সরবরাহ, ড্রেনেজ ব্যবস্থা, যানজট নিরসন, মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণদের কর্মসংস্থান তার প্রধান অগ্রাধিকার থাকবে। এছাড়া পৌরসভার সকল সেবা দালালমুক্ত ও হয়রানিমুক্তভাবে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

এসময় তিনি লামা পৌরসভার সকল ভোটার, মুরব্বি, যুবসমাজ, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন।

তিনি বলেন, “লামার পরিবর্তনের জন্য আপনাদের পাশে চাই। আপনাদের ভোটেই লামায় ইনসাফ ও উন্নয়ন প্রতিষ্ঠিত হবে।”