মোঃসাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি : মাগুরায় শিশু ও চক্ষু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৬ নভেম্বর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট,মোতাকাব্বীর আহমেদ।
সভায় মাগুরা শিশু ও চক্ষু হাসপাতালর সার্বিক কার্যক্রম, চিকিৎসাসেবার মান উন্নয়ন, সেবার পরিধি বৃদ্ধি এবং হাসপাতালের বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। এ সময় শিশু ও চক্ষু চিকিৎসাসেবা আরও সহজলভ্য ও মানসম্মত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও বিষদ আলোচনা করা হয়। সভায় জেলা প্রশাসনের কর্মকর্তা, সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধি এবং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
