ঢাকাTuesday , 17 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরের গাংনী থেকে প্রায় ১ কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের শিবলিঙ্গ উদ্ধার

Mahamudul Hasan Babu
November 17, 2026 4:30 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার হিন্দা গ্রামের বাসিন্দা মিজানুর রহমানের বাড়ি থেকে প্রায় ১ কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের শিবলিঙ্গ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া-৪৭ ব্যাটেলিয়ান এর গাংনীর তেঁতুলবাড়ীয়া ক্যাম্পের একটিদল মূর্তিটি উদ্ধার করে। অভিযানে সহযােগিতা করে গাংনী উপজেলা প্রশাসন। উদ্ধারকৃত মূর্তির ওজন ৯৪ কেজি। যার বাজার মূল্য ৯৪ লক্ষ টাকা।
‎
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হিন্দা গ্রামের মিজানুর রহমানের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।
এসময় ‎তার বাড়ি থেকে ৯৪ লক্ষ টাকা মূল্যের শিবলিঙ্গ মূর্তি উদ্ধার করা হয়।

বিজিবির নায়েক সুবেদার সাইদুর রহমান জানান, ৪৭- বিজিবির তেঁতুলবাড়ীয়া ব্যাটেলিয়নের একটি দল গোপন সংবাদ পায়। ওই সংবাদের ভিত্তিতে হিন্দা গ্রামের মিজানুর রহমানের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তার বাড়ি থেকে ৯৪ লক্ষ টাকা মূল্যের শিবলিঙ্গ মূর্তি উদ্ধার করা হয়।

অভিযান পরিচালনা করেন গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান ।

এসময় শিবলিঙ্গটি ৪৭-বিজিবি ব্যাটালিয়নে নিয়ে গেছে। পরবর্তীতে কর্তৃপক্ষ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে বলে বিজিবি সূত্র জানিয়েছে।