ঢাকাSunday , 22 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ডিমলায় বিজিবির অভিযানে ৯৫ বস্তা অবৈধ সার জব্দ

Mahamudul Hasan Babu
November 22, 2026 4:08 pm
Link Copied!

মোঃ নয়ন ইসলাম, ডিমলা প্রতিনিধিঃনীলফামারীর ডিমলায় অভিযান চালিয়ে ৯৫ বস্তা অবৈধ সার জব্দ করেছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)। জব্দকৃত সারের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৪২ হাজার ৫০০ টাকা।

রোববার (২২ নভেম্বর) বিকেল আনুমানিক ৪টা ৪০ মিনিটে উপজেলার কালীগঞ্জ বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে এসব সার জব্দ করে।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে ১৫ বস্তা ইউরিয়া সার, ৬০ বস্তা ডিএপি সার এবং ২০ বস্তা এমওপি সারসহ সর্বমোট ৯৫ বস্তা সার জব্দ করা হয়। পরবর্তীতে সারের বৈধ কাগজপত্র না থাকায় উপজেলা কৃষি কর্মকর্তা বিষয়টি যাচাই-বাছাই করেন এবং সারগুলো অবৈধ বলে ঘোষণা করেন।

এ ঘটনায় জব্দকৃত সারের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান, নারী ও শিশু পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে তাদের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত সুরক্ষায় যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিহত করতে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।