আমিনুর রহমানঃ যশোরের অভয়নগর উপজেলার চাঁপাতলা চেঙ্গুটিয়া আলিম মাদ্রাসার আরবি বিষয়ের সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা আবজাল হুসাইন(৫৫) গত শুক্রবার (২০ নভেম্বর) মৃত্যুবরণ করেছেন। তিনি বেশকিছু জটিল রোগে ভুগছিলেন বলে সুত্র জানায়। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী, অভয়নগর উপজেলা শাখার সাবেক বায়তুলমাল সম্পাদক ছিলেন। যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের জয়ান্তা গ্রামে তার পৈতৃক নিবাস ছিল বলে জানা যায়।
শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টায় জয়ান্তা পশ্চিমপাড়া ঈদগাহ ময়দানে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে সন্তান রেখে গেছেন। মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন জামায়াতে ইসলামী যশোর জেলা ও অভয়নগর উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য ও অভয়নগর উপজেলার সাবেক আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল আজিজ, অভয়নগর উপজেলার সাবেক আমীর ও প্রেমবাগ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাওলানা মশিউর রহমান, অভয়নগর উপজেলা আমীর সরদার শরিফ হুসাইন, উপজেলা সহকারী সেক্রেটারি হাফেজ আবদুল করিম, উপজেলা কর্মপরিষদ সদস্য মাসুদ রানা ও আশিকুল ইসলাম, উপজেলা তারবিয়াত সম্পাদক মাওলানা ইউসুফ, পৌর ভারপ্রাপ্ত আমীর মাওলানা হাবিবুর রহমান, সাবেক পৌর আমীর মাওলানা আলতাফ হোসাইন, প্রেমবাগ ইউনিয়ন সেক্রেটারি তরিকুল ইসলাম এবং বসুন্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আবু বকর খানসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
এ ছাড়া মরহুমের কর্মস্থল চাঁপাতলা চেঙ্গুটিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা জহিরুল ইসলামসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভয়নগর উপজেলার মাদরাসা শিক্ষক সমিতি,মহাকাল মহিলা মাদরাসার শিক্ষক কর্মচারীবৃন্দ, আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
