ঢাকাSaturday , 21 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা 

Mahamudul Hasan Babu
November 21, 2026 12:26 pm
Link Copied!

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি : মাগুরার শিল্প ও সাহিত্য অঙ্গনের  ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব  প্রয়াত কবি বিবেকানন্দ মজুমদার , ছড়াকার রোকেয়া খাতুন ও যাত্রাশিল্পী  নির্মল কুমার বিশ্বাসের স্মরণে নাগরিক স্মরণসভা  অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে মাগুরা প্রেসক্লাব এ নাগরিক স্মরণ সভার আয়োজন করে। সভায় মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কবি বিকাশ মজুমদার, কবি মিয়া ওয়াহিদ কামাল বাবলু, মাগুরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোল্যা আবু সাঈদ,  ড. মুসাফির নজরুল,  কবি এম এ হাকিম, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, যাত্রাশিল্পী রঞ্জন কুমার বিশ্বাস, প্রত্যয় সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক শিপ্রা দাস, বিশ্বজিত বিশ্বাস, অনির্বাণ সেবা সংসদের সাধারণ সম্পাদক ফসিয়ার রহমান, সাংবাদিক শেখ ইলিয়াস মিথুন, নাহিদুর রহমান দুর্জয়, কবি রফিক হানজালা, যাত্রাশিল্পী সুজয় সাহা, সাংবাদিক খায়রুজ্জামান সবুজ ও প্রয়াত কবি রোকেয়া খাতুনের পুত্র সাজ্জাদুর রহমান বিপুসহ আরো অনেকে ।

সভায় বক্তারা মাগুরার শিল্প ও সাহিত্য অঙ্গনের এ ৩ জন ব্যক্তিত্বের নানা দিক নিয়ে আলোচনা করেন।তারা আরো বলেন,কবি বিবেকানন্দ মজুমদার ও ছড়াকার মাগুরার সাহিত্য অঙ্গনকে  করেছেন বিকশিত। তাদের ছোয়ার সাহিত্য অঙ্গন হয়েছে আলোকিত।   সভায় জেলার কবি, সাহিত্যিক,সাংস্কৃতিক কর্মী, সাংবাদিকসহ সুধীজন উপস্থিত ছিলেন।