ঢাকাTuesday , 24 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনীতে থানা পুলিশের প্রস্তুতি যাচাইয়ে  বিশেষ মহড়া

Mahamudul Hasan Babu
November 24, 2026 2:42 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও পুলিশের প্রস্তুতি যাচাইয়ে বিশেষ মহড়া পরিচালনা করেছে গাংনী থানা পুলিশ।

আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাংনী থানা চত্বর থেকে পুলিশের একটি মহড়া বের হয়। মহড়াটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় থানা চত্বরে এসে শেষ হয়।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাকিয়া সুলতানা, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী, ওসি (তদন্ত) শিমুল কুমার দাসসহ থানা পুলিশের একাধিক সদস্য উপস্থিত ছিলেন।

পুলিশের এ বিশেষ মহড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় পুলিশের প্রস্তুতি ও সক্ষমতার বিষয়টি তুলে ধরা হয়।।।