ঢাকাTuesday , 24 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা

Mahamudul Hasan Babu
November 24, 2026 3:01 pm
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি: আর নয় বিদ্বেষ সবার জন্য বাংলাদেশ এই প্রতিপাদ্যে পঞ্চগড়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় জেলা পরিষদের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবার জন্য বাংলাদেশের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান।

সবার জন্য বাংলাদেশের বিভাগীয় কো অর্ডিনেটর আব্দুল কুদ্দুস শামীমের সঞ্চালনায় সাবেক মহিলা এমপি রিনা পারভীন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আক্তারুজ্জামান, পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার, ব্যারিস্টার জমির উদ্দিন কলেজিয়েট ইনস্টিটিউটের শিক্ষক রফিকুল ইসলাম, পঞ্চগড় মহিলা কলেজের সাবেক সহকারী অধ্যাপক গোলাম কিবরিয়া প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে উন্মুক্ত আলোচনা শুরু হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবার জন্য বাংলাদেশের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বলেন, দেশে মব সন্ত্রাস বেড়ে গেছে। উগ্রবাদী গোষ্ঠী মাজার সহ সবখানে হামলা করছে। তারা হিজবুত তাওহীদের নেতাদের বাড়িতে হামলা করে আগুনে পুড়িয়ে দিয়েছে। দুইজনকে হত্যা করেছে। সব সময় হামলা করে। একটি মৌলবাদি গোষ্ঠী এসব করছে। তারা বাউলদের উপর হামলা করে বলে গান বাজনা হারাম। আমরা সবাইকে নিয়ে সবার জন্য বাংলাদেশ গড়তে কাজ করছি। এটি একটি অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন। সবাইকে নিয়ে আমরা কাজ করতে চাই।