ঢাকাWednesday , 25 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে ১৭ দফা দাবিতে স্মারকলিপি

Mahamudul Hasan Babu
November 25, 2026 8:02 am
Link Copied!

আরিফুল ইসলাম নাটোর প্রতিনিধি: নাটোরের নারদ নদসহ জেলার অন্যান্য নদ-নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা, অবৈধ দখল ও দূষণ বন্ধ এবং নদী রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবিতে জেলা প্রশাসকের কাছে ১৭ দফা দাবিসংবলিত স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন নাটোর জেলা কমিটি।
বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তারের কার্যালয়ে তাঁর হাতে এ স্মারকলিপি তুলে দেন সংগঠনটির নেতৃবৃন্দ।
স্মারকলিপি গ্রহণকালে জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার বলেন, নারদ নদসহ অন্যান্য নদ-নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা প্রদান করা হবে।
এ সময় বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন নাটোর জেলা কমিটির সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন বলেন, দখল ও দূষণের কারণে নারদ নদ তার স্বাভাবিক প্রবাহ ও প্রাণবৈচিত্র্য হারাচ্ছে। বড়াল বেসিন প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নের মাধ্যমে নারদ নদকে পুনরুজ্জীবিত করা সম্ভব। তাই দ্রুত এ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া প্রয়োজন।
সংগঠনটির সাধারণ সম্পাদক আব্দুল হাকিম বলেন, নদীবান্ধব অর্থনীতি গড়ে তোলা, সরকারি বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয়ের মাধ্যমে নদী খনন ও অবৈধ দখল উচ্ছেদ, নদীতে বর্জ্য ফেলা বন্ধ, শিল্পপ্রতিষ্ঠানে বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) চালু এবং নদীর বহুমুখী ব্যবহার নিশ্চিত করাসহ বিভিন্ন দাবিতে ১৭ দফা স্মারকলিপি দেওয়া হয়েছে।
তিনি জানান, এসব দাবি বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিটি পাঠানোর জন্য জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়েছে।