ঢাকাWednesday , 25 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কাউনিয়ায় দিনব্যাপী নানা কর্মসূচিতে ব্যস্ত সময় পার করলেন এমপি আখতার হোসেন

Mahamudul Hasan Babu
November 25, 2026 12:56 pm
Link Copied!

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্য সচিব ও রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের সংসদ সদস্য মো. আখতার হোসেন নিজ এলাকা কাউনিয়ায় দিনব্যাপী বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।

বুধবার (২৫ নভেম্বর) উপজেলার বিভিন্ন স্থানে একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি প্রকল্পের অবহিতকরণ সভা, আলোচনা সভা, উন্নয়নকাজের উদ্বোধন এবং বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

দিনের শুরুতে বেলা ১১টায় চব্বিশের গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে নিহত জুলাইযোদ্ধা বিপ্লব হোসেনের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এমপি আখতার হোসেন। এ সময় তিনি পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেন এবং মরহুমের কবর জিয়ারত করেন।

পরে এনসিপির উপজেলা কার্যালয়ে দলীয় সভায় যোগ দেন তিনি। এ সময় দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এরপর উপজেলা অডিটোরিয়ামে সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় অনুমোদিত প্রকল্পগুলোর অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য। পরে সরকারের পল্লী উন্নয়ন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় বালাপাড়া ইউনিয়নে সাংবাদিক মো. আমজাদ হোসেনের বাড়ির সামনে রাস্তা নির্মাণ এবং টেপামধুপুর ইউনিয়নে জিসি-ডব্লিউডিবি বাঁধ সড়ক উন্নয়নকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

দিনব্যাপী এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা, এনসিপির উপজেলা সমন্বয়ক সাইদুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোস্তাফিজার রহমান রানা ছাড়াও বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা এবং এনসিপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

এ সময় সংসদ সদস্য এলাকার উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়া এবং সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।