ঢাকাWednesday , 25 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

উল্লাপাড়া সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রফিকুল ইসলাম রতন

Mahamudul Hasan Babu
November 25, 2026 1:36 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ১১ নম্বর সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন মো. রফিকুল ইসলাম রতন। দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় স্থানীয়দের মধ্যে তাকে নিয়ে আলোচনা বাড়ছে।
পেশায় একজন ব্যবসায়ী রফিকুল ইসলাম রতন এলাকায় একজন পরিচিত মুখ। স্থানীয় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে তিনি নিজের অবস্থান তৈরি করেছেন বলে দাবি তার সমর্থকদের।
রফিকুল ইসলাম রতন জানান, জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি আগামী দিনে সদর ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করতে চান। নির্বাচিত হলে ইউনিয়নকে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজিমুক্ত একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, ইউনিয়নের উন্নয়ন শুধু রাস্তা-ঘাট কিংবা অবকাঠামো নির্মাণে সীমাবদ্ধ থাকবে না; শিক্ষা, সামাজিক নিরাপত্তা ও জনসেবাকেও গুরুত্ব দেওয়া হবে। একজন শিক্ষিত তরুণ হিসেবে স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন এবং শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ করতে কাজ করার পরিকল্পনা রয়েছে তার। পাশাপাশি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সমান গুরুত্ব দিয়ে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার কথাও জানান তিনি।

রাজনৈতিক অঙ্গনেও বিএনপির দুঃসময়ে দলের পাশে থেকে একজন ডোনার হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেছেন বলে উল্লেখ করেন তার সমর্থকরা। তার নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান রতন ওয়েল মিলসে প্রায় চার শতাধিক মানুষের কর্মসংস্থান রয়েছে বলে জানা গেছে। প্রতিষ্ঠানটির মাধ্যমে অনেক মানুষের জীবিকা নির্বাহ হচ্ছে বলেও দাবি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সদর ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে। সেই আলোচনায় তরুণ, পরিচ্ছন্ন ভাবমূর্তি ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার পরিচয় দেওয়া রফিকুল ইসলাম রতনের নাম উঠে আসছে। নির্বাচনকে ঘিরে ইউনিয়নের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ইতোমধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
রফিকুল ইসলাম রতন বলেন, জনগণের সমর্থন ও আস্থা পেলে তিনি একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, জনবান্ধব ও উন্নয়নমুখী ইউনিয়ন গড়ে তুলতে কাজ করবেন। এলাকার মানুষের পাশে থেকে তাদের প্রত্যাশা পূরণ করাই হবে তার মূল লক্ষ্য।