পঞ্চগড় প্রতিনিধি: ” চা শিল্পের ভবিষ্যৎ গড়ে তুলবো একসাথে” এই শ্লোগানে পঞ্চগড়ে দিনব্যাপী চা চাষী সম্মেলন ও চা চাষী মিলন মেলা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টা থেকে চা চাষীদের রেজিস্ট্রেশন এর মধ্য দিয়ে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে এই সম্মেলন ও মিলনমেলা শুরু হয়।
পরে বেলা ১১ টায় জেলা চা বাগান মালিক সমিতির আয়োজনে চা চাষী সম্মেলন ও মিলন মেলা উপলক্ষে সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়। এতে জেলার ছয় শতাধিক চা চাষী অংশগ্রহণ করেন।
পরে অডিটরিয়াম চত্বরে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন জেলা প্রশাসক শুকরিয়া পারভীন।
পরে চা চাষী সম্মেলন ও চা চাষী মিলন মেলা উপলক্ষে সরকারি অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে জেলা চা বাগান মালিক সমিতির সভাপতি দিদারুল আলমের সভাপতিত্বে জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, চা বাগান মালিক সমিতির উপদেষ্টা আনিসুজ্জামান প্রামাণিক নূতন, সাধারণ সম্পাদক মানিক খান, অন্যান্য অতিথি সহ চা চাষীরা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, চায়ের গুণগত মান ঠিক রাখতে সময় মত সার প্রয়োজন। এজন্য জৈব বালাইনাশক সবচেয়ে বেশি ব্যবহার করতে হবে। চায়ে অতিরিক্ত পরিমাণ কীটনাশক প্রয়োগ না করে অর্গানিক উপায়ে উৎপাদন বাড়াতে হবে। এছাড়া চায়ের গুণগত মান বাড়াতে হাতে চা পাতা তোলার পরিবর্তে মেশিনের মাধ্যমে চা পাতা তোলা হচ্ছে। কৃষকদেরকে ঋণ ও অনুদানের মাধ্যমে চা পাতা তোলার মেশিন দেয়া হচ্ছে। চায়ের ন্যায্য দাম পাওয়ার জন্য চাষীদের কর্মশালার মাধ্যমে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। চা পাতা নিয়ে কেউ যেন সিন্ডিকেট করতে না পারে সেজন্য প্রশাসনকে সাথে নিয়ে চা চাষিরা সজাগ রয়েছে। তবে চা চাষীদের রাসায়নিক সারের যে সমস্যা সেটি দ্রুত সমাধান করা প্রয়োজন। তা না হলে উৎপাদনে ব্যাঘাত ঘটতে পারে।
পরে বিকেলে চা চাষীদের নিয়ে কর্মশালা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র্যাফের ড্র এর আয়োজন করা হয়।
