ঢাকাFriday , 27 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নাশকতা ও সন্ত্রাসের প্রতিবাদে জামাতে ইসলামের বিক্ষোভ মিছিল

Mahamudul Hasan Babu
November 27, 2026 4:37 pm
Link Copied!

মোঃ নাজিম উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি: সন্ত্রাস, নাশকতা ও দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা শাখা। সমাবেশে বক্তারা বলেছেন, জনগণের তাড়া খেয়ে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। তাঁর পলাতক নেতাকর্মীদের এলাকায় দেখা যাচ্ছে, তাঁদের অনেককে আপনাদের বাড়িতেও পাওয়া যায়। আপনারা যদি পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ হন, তাহলে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দায়িত্ব দিন। এ দেশে কোরআনের আইন একদিন প্রতিষ্ঠিত হবে। জুলাইয়ের সনদ বাস্তবায়ন করতে হবে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার মাওনা চৌরাস্তায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে জেলা, উপজেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও গাজীপুর জেলা আমীর মাওলানা মো. শেফাউল হক। শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুন, মেহেরপুরে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা আটক

বক্তারা বলেন, শেখ হাসিনাকে এ দেশে আর আসতে দেওয়া হবে না। দেশে সন্ত্রাস ও নাশকতা বন্ধ করে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জুলাইয়ের সনদ বাস্তবায়ন এবং কোরআনের আইন প্রতিষ্ঠার দাবি জানান তাঁরা। প্রধান অতিথি মাওলানা মো. শেফাউল হক তাঁর বক্তব্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতার বিষয়টি উল্লেখ করেন। তিনি দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। সমাবেশে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, শ্রীপুর উপজেলা আমীর মাওলানা জাহাঙ্গীর কবির, সদর উপজেলা আমীর মো. আলাউদ্দিন, শ্রীপুর পৌরসভার আমীর ডা. আনিসুজ্জামান, শ্রীপুর উপজেলা সেক্রেটারি ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদ, সদর উপজেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল বারী, শ্রীপুর পৌরসভার সেক্রেটারি মাওলানা মো. আবুল হোসাইন, শ্রীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী ড. হারুন অর রশীদ মোল্লা এবং শ্রীপুর উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি আফজাল হোসাইন খানসহ স্থানীয় নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিল ও সমাবেশের মাধ্যমে নেতাকর্মীরা সন্ত্রাস, নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদ জানান।