ঢাকাSaturday , 28 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আমতলীতে নারী নির্যাতন প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালি

Mahamudul Hasan Babu
November 28, 2026 10:28 am
Link Copied!

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি: নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধ, ন্যায়বিচার নিশ্চিত এবং ভুক্তভোগীদের সুরক্ষার আহ্বানে বরগুনার আমতলীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় এ উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা এনএসএসের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

‘নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ন্যায়বিচার নিশ্চিত করি, ভুক্তভোগীদের সুরক্ষা দিই এবং দায়মুক্তির অবসান ঘটাই’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে র‍্যালিটি শহরের ডাকবাংলো চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালির উদ্বোধন করেন মহিলা বিষয়ক অধিদপ্তর, বরগুনার উপপরিচালক রূপ কুমার পাল। এ সময় উপস্থিত ছিলেন এনএসএসের নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না, আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমনসহ এনএসএসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

র‍্যালিতে রং-বেরঙের ব্যানার ও ফেস্টুন নিয়ে শতাধিক নারী-পুরুষ ও যুব সদস্য অংশগ্রহণ করেন। এ সময় নারী ও কন্যাশিশুর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধ, ভুক্তভোগীদের সুরক্ষা এবং নারীর অধিকার প্রতিষ্ঠায় সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।