ঢাকাSaturday , 28 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কাউনিয়ায় পর্যাপ্ত সারের মজুদ, নির্বিঘ্নে সার পাচ্ছেন কৃষকরা

Mahamudul Hasan Babu
November 28, 2026 11:07 am
Link Copied!

​রংপুরের কাউনিয়া উপজেলায় বর্তমানে সারের পর্যাপ্ত মজুদ রয়েছে। উপজেলার বিভিন্ন ডিলার পয়েন্টে সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, কৃষকরা চাহিদা অনুযায়ী ও নির্ধারিত মূল্যে পর্যাপ্ত পরিমাণে সার পাচ্ছেন এবং সারের কোনো সংকট নেই।

​উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, নভেম্বর মাসে উপজেলার জন্য সারের বরাদ্দ ছিল ইউরিয়া ৪২২ মেট্রিক টন, টিএসপি ৩০৮ মেট্রিক টন, ডিএপি ১,১০২ মেট্রিক টন এবং এমওপি ৬০৯ মেট্রিক টন। এর বিপরীতে বর্তমানে মজুদ রয়েছে ইউরিয়া ২৫০ মেট্রিক টন, টিএসপি ২২০ মেট্রিক টন, ডিএপি ৭৭০ মেট্রিক টন এবং এমওপি ৬৪০ মেট্রিক টন।

​বালাপাড়া ইউনিয়নের কৃষক মাইদুল ইসলাম দুই বিঘা জমিতে আগাম আলু চাষ করেছেন। সার প্রাপ্তি নিয়ে তিনি বলেন, সার সংগ্রহে তাঁর কোনো সমস্যা হয়নি এবং চাহিদামতো সার পেয়েছেন।ডিলারদের দোকানে পর্যাপ্ত সরবরাহ থাকায় কোনো ধরনের ভোগান্তি ছাড়াই সার সংগ্রহ করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা।

​এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ সালাউদ্দিন জানান, কাউনিয়া উপজেলায় সারের কোনো সংকট নেই; কৃষি অফিসে ও ডিলার পর্যায়ে পর্যাপ্ত সার মজুদ রয়েছে। কৃষকরা যেন সহজে ও নির্বিঘ্নে সার পান, সেজন্য সার্বিক তদারকি অব্যাহত রয়েছে।