ঢাকাSunday , 29 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনী উপজেলা আইন শৃ্খংলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা

Mahamudul Hasan Babu
November 29, 2026 3:09 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম  মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে উপজেলা আইন শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকাল ১১ টার সময় গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য জামায়াত নেতা নাজমুল হুদা । অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালু, উপজেলা বিএনপির সেক্রেটারী আব্দুল আওয়াল বিশ্বাস, সাবেক সেক্রেটারী আসাদুজ্জামান বাবলু , জেলা জামায়াতের নেতা রবিউল ইসলাম , গাংনী উপজেলা জামায়াতের সেক্রেটারী জাহাঙ্গীর আলম ,গাংনী থানা অফিসার ইনচার্জ এর প্রতিনিধি ওসি তদন্ত শিমুল , গাংনী উপজেলা স্বাস্থ্য বিভাগের আরএমও ডা. মাসুদুর রহমান, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন,, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গাংনী এসআরপি ক্যাম্পের প্রতিনিধি আব্দুল হান্নান, বিজিবি প্রতিনিধি ইউসুফ হোসেন , সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম প্রমুখ।
সভায় সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবি’র পারফরমেন্স, এসআরপির ভ’মিকা, গাংনী থানা পুলিশের তৎপরতা, পাশাপাশি উপজেলা প্রশাসনের নানা মূখী কার্যক্রম নিয়ে ব্যাপক আলোচনা করা হয়েছে। গাংনী পৌর সভাকে দৃষ্টিনন্দন করার লক্ষ্যে অবৈধ দোকান পাট উচ্ছেদ অভিযান পরিচালনা, সড়কে অবৈধ যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা, মাদক নিয়ন্ত্রণ, সার ব্যবস্থাপনার উন্নয়ন নিয়ে ব্যাপক আলোচনা অনুষ্ঠিত হয়।
এছাড়াও কাজীপুর ইউপি চেয়ারম্যান আলম হুসাইন,প্যানেল চেয়ারম্যানবৃন্দ,শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।