এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের বিরলে ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিবাদ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকাল ৪ টার দিকে উপজেলা বিএনপি আয়োজনে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের আলহাজ¦ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এম.পি-এর নেতৃতে¦ একটি প্রতিবাদ র্যালি বের হয়ে বিরল পৌর শহরে প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে বকুল তলার মোড়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে উপজেলা বিএনপি’র সভাপতি বাবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এম.পি বলেন, একটি নিষিদ্ধ সংগঠনের লোকজন সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে ফ্যাসিবাদি অপশক্তি চালিয়ে দেশে জ¦ালাও পোড়াও করে অশান্তি ও নৈরাজ্য সৃষ্টি করতে চায়। তাদের আপা আসাবে এই স্বপ্নে বিভর হয়ে তারা মাথাচাড়া দিতে চাচ্ছে। এদেশের মানুষ তা কখনই হতে দিবে না। এদেশের মানুষ তাদের শক্ত হাতে প্রতিহত করবে। আজকের হাজার হাজার মানুষের সমাবেশ তা প্রমান করে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সহসভাপতি এড. আব্দু বাকী, রেজাউল ইসলাম বাদশা, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম, আক্কাস, বিরল পৌর বিএনপি’র সভাপতি লিয়াকত আলী, সহসভাপতি আসাদুল হক হিরা, সাধারণ সম্পাদক নুর জামাল সোনাহারসহ উপজেলা বিএনপি, বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
