ঢাকাSunday , 29 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পীরগঞ্জে মহাসড়ক অবরোধের চেষ্টা, আটক ২

Mahamudul Hasan Babu
November 29, 2026 2:59 pm
Link Copied!

মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃরংপুরের পীরগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধের চেষ্টাকালে দুইজনকে আটক করেছে থানা পুলিশ। রোববার বিকেল ৪টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কলাবাগান-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা দেশব্যাপী লকডাউন কর্মসূচি সফল করতে একদল নেতাকর্মী ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। খবর পেয়ে পীরগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে তারা পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ ধাওয়া করে দুজনকে আটক করে।
আটক ব্যক্তিরা হলেন উপজেলার তুলারামপুর গ্রামের আব্দুল বারী মাস্টারের ছেলে রেজাউল করিম (৪৫) এবং শানেরহাট ইউনিয়নের প্রথমডাঙ্গা গ্রামের মৃত আব্দুল কাইয়ুমের ছেলে ছাবিল মিয়া সুমন (২৮)।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ঘটনার পর এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।


—