আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছা উপজেলার ১নং গঙ্গানন্দপুর ইউনিয়নের ছুটিপুর গ্রামে ‘স্বপ্নে পাওয়া গাছের শিকড়’ ও তাবিজের মাধ্যমে জটিল রোগ সারানোর দাবিকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে শ্বাসকষ্ট, হাঁপানি, ঠান্ডা ও নিউমোনিয়ায় আক্রান্তদের আর কোনো ‘টেনশন’ নেই বলে দাবি করা হয়। ভিডিও গুলোতে বলা হয়, প্রতি শনিবার ও মঙ্গলবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত এই তাবিজ বা গাছের শিকড় দেওয়া হয়। এমন চটকদার প্রচারণার পর দূরদূরান্ত থেকে ছুটে আসছেন হাজারো মানুষ। তবে সরেজমিন অনুসন্ধানে বেরিয়ে এসেছে নানা অসংগতি ও চাঞ্চল্যকর তথ্য। স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের প্রশ্ন, এটি কি আসলেই কোনো চিকিৎসা, নাকি অনলাইন প্রচারণার আড়ালে প্রতারণা ও কুসংস্কারের নতুন ফাঁদ। আর এমন স্পর্শকাতর বিষয়ে প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় ক্ষোভ ও প্রশ্ন তুলেছেন অনেকেই। ছুটিপুর গ্রাম ঘুরে এবং আসা মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, দূরদূরান্ত থেকে আসা অধিকাংশের কাছেই এই তাবিজ বা গাছের শিকড় ধারণ করে কারও পুরোপুরি সুস্থ হওয়ার বাস্তব কোনো প্রমাণ নেই। মূলত ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিও দেখে আবেগতাড়িত হয়েই তাঁরা ছুটে আসছেন। অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই এই প্রচারণাকে ভুয়া বা মিথ্যা দাবি করে নানা মন্তব্য ও লেখালেখি করছেন।
অনুসন্ধানে জানা যায়, তাবিজের এই কারবারকে আরও জমজমাট করতে কার্তিক চন্দ্র বিশ্বাসের বৌমা কনটেন্ট ক্রিয়েটার ইতি রানী একজন নারীকে দিয়ে একটি ভিডিও প্রকাশ করেন। ওই ভিডিওতে দাবি করা হয়, একটি শিশুর নিউমোনিয়ার জন্য তাবিজ নেওয়ার দুই সপ্তাহ পর শিশুটি সুস্থ হয়ে ওঠে। অথচ সংবাদকর্মীদের সামনে কার্তিক বিশ্বাস ও ইতি রানী জানান, তাঁরা শুধু হাঁপানি ও শ্বাসকষ্টের জন্য তাবিজ দেন, নিউমোনিয়ার জন্য নয়। নিউমোনিয়ার তাবিজ না দিলে কীভাবে ওই শিশু সুস্থ হলো এ নিয়ে প্রশ্ন উঠেছে এবং স্থানীয়দের অনেকের মতে এটি সাজানো বা পাতানো ভিডিও ছাড়া আর কিছু নয়। অনুসন্ধান চলাকালে শুরুতে সংশ্লিষ্টদের পক্ষ থেকে সংবাদকর্মীদের ভিডিও করতে বাধা বা নিষেধ করা হলেও পরে তাঁরা ক্যামেরার সামনে কথা বলেন।
তবে ছুটিপুরের প্রতিবেশী ও এলাকাবাসীর বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। তাঁদের ভাষ্য অনুযায়ী, এটি কোনো সেবামূলক বা কার্যকর চিকিৎসা নয়, বরং নিছক ব্যবসা। প্রতিবেশীদের অভিযোগ, ইতি রানী আগেও ফেসবুকে ভাইরাল হওয়ার আশায় নানা ধরনের ভিডিও বানাতেন, কিন্তু সেভাবে সাড়া পাচ্ছিলেন না। পরবর্তীতে কবিরাজি ও গাছ-তাবিজের ভিডিও বানানোর পর তা ভাইরাল হয়ে যায় এবং এর আড়ালে মানুষের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠছে। এলাকাবাসীর আরও দাবি, কবিরাজ পরিচয়ে আসা ব্যক্তি আগে ভাঙ্গারি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন এবং অতীতে এলাকায় যাঁদের তাবিজ দেওয়া হয়েছিল, তাঁদের কেউ সুস্থ হননি। এই পুরো ঘটনায় আরেকটি উদ্বেগজনক দিক হলো কনটেন্ট ক্রিয়েটরদের ভূমিকা। সত্যতা যাচাই না করেই কেবল ভিউ ও লাইক কামানোর আশায় অনেক কনটেন্ট ক্রিয়েটর এই ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার ও পোস্ট করেছেন। ফলে বিভ্রান্ত হয়ে জটিল বক্ষব্যাধি ও শ্বাসযন্ত্রের রোগে আক্রান্ত রোগীরা সঠিক চিকিৎসা না নিয়ে ঝুঁকির মুখে পড়ছেন বলে মনে করছেন সচেতন মহল। বিশেষ করে শিশুদের নিউমোনিয়া বা তীব্র শ্বাসকষ্টের মতো জরুরি অবস্থায় সময় নষ্ট হলে বড় ধরনের বিপদ ঘটতে পারে। এমন পরিস্থিতিতে চিকিৎসার নামে জটিল রোগের সমাধান না হয়ে কারও জীবন বা স্বাস্থ্যহানি ঘটলে তার দায়ভার কে নেবে এমন প্রশ্নও তুলছেন এলাকাবাসী।
ভাঙ্গারি ব্যবসায়ী @ ভাইরাল কবিরাজ কার্তিক বিশ্বাসের দাবি, প্রায় ৩০ বছর আগে তিনি স্বপ্নে এই গাছ পেয়েছিলেন এবং এতদিন স্বল্প পরিসরে চিকিৎসা দিতেন। তাঁর ভাষ্য অনুযায়ী, বৌমা ইতি রানীর সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছাড়ার পর থেকেই এখন রোগী ও মানুষের ভিড় বেড়েছে।
এ বিষয়ে বৌমা কনটেন্ট ক্রিয়েটার ইতি রানী বলেন, তাঁর শ্বশুর অনেক আগে থেকেই শ্বাসকষ্ট ও হাঁপানির এই গাছের তাবিজ দেন, যা শনিবার ও মঙ্গলবার সকাল থেকে বিকেল ৪টার মধ্যে শরীরে বাঁধতে হয়, কারণ বিকেল ৪টার পর এর কার্যকারিতা থাকে না বলে দাবি করা হয়। তিনি আরও দাবি করেন, এর মাধ্যমে অনেকে সুস্থ হচ্ছেন।
স্বপ্নে পাওয়া গাছের শিকড় ও তাবিজ ব্যবহারের বিষয়ে চিকিৎসা বিজ্ঞানের অবস্থান জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবদুর রশীদ স্পষ্ট জানান, চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে এর কোনো যুক্তি নেই। তাঁর মতে, এটি কবিরাজের প্রতারণা এবং মানুষের কুসংস্কার ছাড়া আর কিছুই নয়। শ্বাসকষ্ট, হাঁপানি, ঠান্ডা বা নিউমোনিয়ায় আক্রান্তদের অবশ্যই রেজিস্টার্ড বা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখার তাগিদ দিয়েছেন এই কর্মকর্তা, না হলে বড় বিপদের আশঙ্কা রয়েছে।
উল্লেখ্য, ছুটিপুরে হাজারো মানুষের সমাগম, ভাইরাল ভিডিওর মাধ্যমে জটিল রোগ সারানোর চটকদার দাবি এবং প্রতারণার অভিযোগ নিয়ে এলাকায় আলোচনা চললেও প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো কার্যকর হস্তক্ষেপ বা তৎপরতা দেখা যায়নি। স্থানীয় সচেতন মহলের মতে, জনস্বাস্থ্য ও মানুষের জীবন ঝুঁকির মুখে পড়ার মতো এমন বিষয়ে প্রশাসনের এই নীরবতা উদ্বেগজনক। দ্রুত বিষয়টি তদন্ত করে ভুয়া প্রচারণা ও প্রতারণার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। বর্তমানে ১নং গঙ্গানন্দপুর ইউনিয়নের ছুটিপুর গ্রামের কার্তিক বিশ্বাসের ৩০ বছরের পুরোনো দাবি, শনিবার ও মঙ্গলবারের ভিড়, বিকেল ৪টার সময়সীমার শর্ত, ভাঙ্গারি ব্যবসায়ী থেকে রাতারাতি ‘ভাইরাল কবিরাজ’ হয়ে ওঠার আলোচনা এবং বৌমা কনটেন্ট ক্রিয়েটার ইতি রানীর ভিডিও প্রচারণা এখন ঝিকরগাছায় টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। এলাকাবাসী ও সচেতন নাগরিকদের প্রত্যাশা, অজ্ঞতা ও বিভ্রান্তির বদলে মানুষ যেন সঠিক চিকিৎসা ও সচেতনতার পথে এগিয়ে আসে এবং প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।