ঢাকাTuesday , 16 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গুড়ায় সাংবাদিকের ওপর সেই হামলাকারীসহ দুই ছাত্রলীগকর্মী গ্রেফতার

Mahamudul Hasan Babu
December 16, 2025 3:55 pm
Link Copied!

মো. মেহেদী হাসান ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় দৈনিক খোলা কাগজের প্রতিনিধি সাংবাদিক মানিকের ওপর সেই হামলাকারী বায়োজিদসহ দুই নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

এরআগে নকল দুধ তৈরির সংবাদ প্রকাশ করায় সাংবাদিক মানিকের ওপর হামলার চালিয়ে তার পা ভেঙে দেয় বায়োজিদসহ কয়েকজন দুর্বৃত্ত।

রবিবার রাতে উপজেলার পৃথক পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

সোমবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে পাবনা কারাগারে পাঠানো হয়েছে।

বায়োজিদ উপজেলার দিলপাশার ইউনিয়নের পুঁইবিল গ্রামের মো. মহসিন আলীর ছেলে। তিনি পাবনা-৩ আসনের (আওয়ামী লীগ) সাবেক সাংসদ মকবুল হোসেনের আত্মীয় ও উপজেলা ছাত্রলীগের কর্মী। অপরজন সুমন হোসেন উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের পাথরঘাটা গ্রামের আয়েজউদ্দিন মানিকের (কসাই) ছেলে ও কলেজ ছাত্রলীগ কর্মী।

এরআগে গত ১১ মে গভীর রাতে অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায়। পরদিন এ ঘটনায় অষ্টমনিষার বিএনপি কর্মী ময়ছের আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১৮ নেতাকর্মীসহ অজ্ঞাত ৪০/৫০ জনকে আসামি করা হয়।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিস্ফোরক মামলায় পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে সোমবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ছবি: ক‌্যাপশন: গ্রেফতারকৃত বায়োজিদসহ দুই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী।