ঢাকাSaturday , 18 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গুড়ায় ভেজাল দুধ কারখানায় অভিযান, ১লক্ষ টাকা জরিমানা ও ১বছরের কারাদণ্ড

Mahamudul Hasan Babu
April 18, 2026 7:18 am
Link Copied!

মো. মেহেদী হাসান ভাঙ্গুড়া, পাবনা পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ভেজাল দুধ তৈরির বিরুদ্ধে ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে। শনিবার (১৮ এপ্রিল ২০২৬) দিবাগত রাত ১২টা থেকে রাত ৩টা পর্যন্ত উপজেলার সিংগাড়ী এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে মো. ফারুক হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি মৃত আ. গফুরের ছেলে বলে জানা গেছে।
ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫০ ধারায় তাকে ১ (এক) বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১,০০,০০০ (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এ সময় অভিযানে ২০০ লিটার ভেজাল জেলী জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ হাজার টাকা।এ ব্যাপারে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হালিমা খানম জানান, এসব রাসায়নিক উপাদান মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। এগুলো কিডনি ও ফুসফুসের বেশি ক্ষতি করে থাকে। এতে শ্বাসকষ্ট ও ক্যানসারের মতো বিভিন্ন রোগ হতে পারে।
ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান জানান, ভেজাল দুধ উৎপাদনকারী ফারুক দীর্ঘদিন ধরে সিংগাড়ী বাজারে ভেজাল দুধের ব্যবসা করে আসছিল। তাকে নিরাপদ খাদ্য আইন ও ভেজাল খাদ্য উৎপাদনের কারণে তাকে ১লক্ষ টাকা জরিমানা ও ১বছরের জেল দেওয়া হয়।