পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের সদর উপজেলার জগদল উচ্চ বিদ্যালয় বেআইনি ভাবে জোরপূর্বক জমি দখল করে রাখার প্রতিবাদে, প্রতি নিয়ত হুমকি ধামকি প্রদর্শন, মিথ্যা মামলায় জড়িয়ে দেয়ার হুমকি, আদালতের রায় পাওয়ার পরেও জমি বুঝিয়ে না দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। রবিবার সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলার জগদল বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন এরশাদ আলী। এসময় শামীম হোসেন ও শাহীনুর ইসলাম উপস্থিত ছিলেন।
বক্তারা জানান, ১৬টি দাগে ৭ একর ৮৭ শতক জমির মধ্যে ২ একর ৭ শতক জমি আমাদের অংশ আছে। এজমির মধ্যে ১ একর জমির মধ্যে স্কুল ৮০ শতক জমি জোরপূর্বক ভাবে দখল করে রেখেছে। বাকি জমির মধ্যে ২৪টি দোকান ঘর আমাদের দখলে রয়েছে। তারা রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে নিয়ে আমাদের ৮০ শতক জমি ও ২৪টি দোকানঘর দখল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা জমির আদালতে রায় পাই। রায় পাওয়ার পরেও জগদল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান, বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুল আলিম, জগদল বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক একরামুল হক, মকছেদ আলী ও মোকাজ্জল হোসেনসহ স্থানীয় স্বার্থন্বেষী মহলের সদস্যদের সহযোগিতায় তারা অনৈতিক সুবিধা নিয়ে আমাদের জমি দখল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
তারা আমাদের জমি দখল করার জন্য আমাদের বিরুদ্ধেই অপপ্রচার চালাচ্ছে। সুবিধা ভোগী কিছু নেতা তাদেরকে সহযোগিতা করছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান আমাদের নামে মিথ্যা চাঁদাবাজির মামলা করেছে।
তাছাড়াও জমির বাটোয়ারা নিয়ে আমরা আদালতে মামলাও করেছি। সে মামলাটি চলমান রয়েছে। পঞ্চগড় সদর ইউনিয়নের চেয়ারম্যান ইমরান হোসেনের উপস্থিতিতে ওই জমির মাপা হয়। সেখানে আমাদের অংশ বুঝিয়ে দেয়া হয়েছে। সে রায়ও তারা মানতেছে না।
তাদের হুমকিতে আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি। মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানী করার চেষ্টা চালাচ্ছেন। আমরা যেন আমাদের জমিতে বসবাস করতে পারি ও অন্যায় ভাবে কেউ যেন আমাদের জমি দখল করতে না পারে সেজন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
