ঢাকাSunday , 19 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

Mahamudul Hasan Babu
April 19, 2026 5:20 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার পুরাতন মটমুড়া গ্রামে সাপের কামড়ে রুহুল আমিন নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। কৃষক রুহুল আমিন পুরাতন মটমুড়া গ্রামের বাসিন্দা।
শুক্রবার দিবাগত রাতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রাত ৯টার দিকে তাকে সাপে কামড় দেয়।
স্থানীয়রা জানান,শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে রুহুল আমিন গ্রামের মাঠ থেকে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে একটি বিষধর সাপে তার পায়ে কামড় দেয়। এসময় প্রতিবেশীরা তাকে উদ্ধার স্থানীয় কবিরাজের কাছে নেয়। কবিরাজের ঝাড়ফুঁকের পরও সে আরাে অসুস্থ হয়ে পড়ে। পরে রাতেই তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিলে,চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।