ঢাকাMonday , 20 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বোরো ধান মৌসুমে ভালো ফলনের আশায় আশাবাদী কৃষকেরা

Mahamudul Hasan Babu
April 20, 2026 10:31 am
Link Copied!

রিপোর্টারঃ মোঃ শামীম আহমেদ (পাবনা)পাবনা জেলার বিভিন্ন উপজেলায় চলতি বোরো ধান মৌসুমে কৃষকদের মাঝে দেখা দিয়েছে নতুন আশার আলো। অনুকূল আবহাওয়া, পর্যাপ্ত সেচ ব্যবস্থা এবং উন্নত জাতের বীজ ব্যবহারের ফলে এ বছর ভালো ফলনের প্রত্যাশা করছেন স্থানীয় কৃষকেরা।
জেলার ঈশ্বরদী, চাটমোহর, ভাঙ্গুড়া ও আটঘরিয়া উপজেলাসহ বিভিন্ন এলাকায় বিস্তীর্ণ জমিতে বোরো ধানের চাষাবাদ হয়েছে। মাঠজুড়ে এখন সবুজ ধানের সমারোহ, যা কৃষকদের মনে জুগিয়েছে স্বস্তি ও আত্মবিশ্বাস। কৃষকদের মতে, মৌসুমের শুরুতে আবহাওয়া অনুকূলে থাকায় চারা রোপণ ভালোভাবে সম্পন্ন হয় এবং বর্তমানে ধানের শীষ গঠনও সন্তোষজনক।
স্থানীয় কৃষকরা জানান, গত বছরের তুলনায় এবার সার, কীটনাশক ও সেচ ব্যবস্থার খরচ কিছুটা বেশি হলেও ফলন ভালো হলে সেই ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে। অনেক কৃষকই আধুনিক কৃষি প্রযুক্তি ও পরামর্শ গ্রহণ করে চাষাবাদ করছেন, যা ফলন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখছে।
পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, এ বছর জেলায় বোরো ধানের আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। নিয়মিত মাঠ পর্যায়ে তদারকি ও কৃষকদের প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে উৎপাদন