ঢাকাMonday , 20 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

Mahamudul Hasan Babu
April 20, 2026 10:36 am
Link Copied!

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি: মাগুরা ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে ১০৫ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত আসামি মো. কাঞ্চন শেখ কাইনছে (৩০), পিতা মো. মকগুল শেখ নিজনান্দুয়ালী মাগুরা।
রবিবার রাত সাড়ে ১০ টার সময় অভিযানে মাগুরা পৌরসভার ৯ নং ওয়ার্ডের হাসপাতাল পাড়া এলাকায় ম্যাটারনিটি হাসপাতালের পিছনে তোফাজ্জেল বিশ্বাসের সিটিগোল্ড গহনার দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে পুলিশ তাকে গ্রেফতার করে।
মাগুরা জেলার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন পিপিএম-সেবা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে মাগুরা জেলা পুলিশ বদ্ধপরিকর। মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখেছে মাগুরা জেলা পুলিশ।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।