ঢাকাMonday , 20 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রাণীনগরে ২০০পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Mahamudul Hasan Babu
April 20, 2026 2:23 pm
Link Copied!

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে ২০০পিস ইয়াবাসহ শামীম হোসেন (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। সোমবার সকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শামীম হোসেন উপজেলার ভিটুরিয়া হাজরাদাম গ্রামের ইরফান আলীর ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক সাইফুল আলমের নেতৃত্বে একটি দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় শামীমের বাড়িতে অভিযান চালিয়ে ২০০পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

রাণীনগর থানার ওসি জাকারিয়া মন্ডল বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত শামীমকে আদালতে প্রেরণ করা হয়েছে।